গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরে আফিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। পারিবারিক বিরোধের জেরে স্বামী তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে শহরের মাদ্রাসা পয়েন্ট এলাকার কলোনির একটি বাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী রিকশাচালক রাজু মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ।

নিহত আফিয়া ও তার স্বামীর বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী গ্রামে। দীর্ঘদিন ধরে তারা বাসা ভাড়া নিয়ে জগন্নাথপুরে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে রাজু মিয়ার সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে তার স্ত্রীর মাথায় আঘাত করে এবং পরে দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপায়। এতে ঘটনাস্থলেই আফিয়ার মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পারিবারিক বিরোধের জেরেই স্বামী তার স্ত্রীকে দা দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই স্ত্রী মারা যায়। স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।