করোনা সংক্রমণ ঝুঁকি

ব্রিটেনে মাঠে দর্শক ফেরানো পিছিয়ে যেতে পারে

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হয়ে প্রথম রাউন্ডের খেলাও শেষ হয়েছে। কর্র্তৃপক্ষ চাইছিল অক্টোবর থেকেই মাঠে দর্শক ফেরাতে। কিন্তু করোনার দ্বিতীয় ধাক্কার কথা মাথায় রেখে ইপিএলসহ সব খেলার মাঠে দর্শক ফেরার প্রক্রিয়া আরও দেরি হতে পারে।

আগামী মাস থেকে স্টেডিয়ামের ধারণক্ষমতার ২৫-৩৩ শতাংশ দর্শক ফেরানোর বিষয়ে পরিকল্পনা চলছিল। তবে স্টেডিয়ামে দর্শক ঢোকার অনুমতি দিলে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার সময় লোক সমাগম বেড়ে যাবে। ফলে বাড়তে পারে করোনা ঝুঁকি। তাই ব্রিটেনের সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার মাইকেল গোভ বলেছেন, এই সময়ে গণসমাগম উপযুক্ত নয়। ইন্টারনেট।