নোয়াখালীর হাতিয়া উপজেলায় আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার চানন্দি ইউনিয়নের মোরশেদ বাজার তদন্তকেন্দ্রের কেরিংচরের পূর্ব রহমতপুরের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বুধবার সকালে দেশ রূপান্তরকে বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর লাশটি বেওয়ারিশ হিসেবে জেলা সদর মাইজদিতে দাফন করা হয়েছে।