জাতিসংঘকে বিনামূল্যে টিকা দিতে চান পুতিন

জাতিসংঘের কর্মীদের জন্য বিনামূল্যে স্পুটনিক-ভি টিকা সরবরাহের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে তিনি বলেছেন, ‘আমরা অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে প্রস্তুত এবং সব দেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখতে চাই। এর মধ্যে রাশিয়ার টিকাও রয়েছে।’

গত আগস্ট মাসে রাশিয়া তাদের প্রথম করোনা টিকার অনুমোদন দেয়। ক্লিনিক্যাল ট্রায়ালের সব ধাপ অতিক্রম করার আগেই অনুমোদন দেওয়ায় টিকাটি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, স্পুটনিক-ভি নিয়ে সন্দেহ থাকলেও পুতিন এই টিকা অন্য দেশগুলোকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘রাশিয়া জাতিসংঘকে প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।