করোনাকালীন পরিস্থিতি কাটিয়ে আবারও সরব বিনোদন ইন্ডাস্ট্রি। বেশ কয়েক মাস থমকে থাকার পরে এখন আবার আস্তে ধীরে কাজে ফিরছেন শিল্পী-কলাকুশলীরা। এরই ধারাবাহিকতায় এবার নাট্য নির্মাতা ওসমান মিরাজ নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘মিশন ব্রেকআপ’। এটির চিত্রনাট্য করেছেন দয়াল সাহা।
এরই মধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিন তিশা। জানা গেছে, নাটকটির খুব শিগগিরই ‘গোল্লাছুটের’ ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।