কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল এ কমিটির অনুমোদন দেন।
গতকাল শুক্রবার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হাজারী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও ১৬ জন সহসভাপতি, ৭ জন যুগ্ম-সম্পাদক, ১৬ জন সহ-সম্পাদক, ৯ জন সহ-সাংগঠনিক সম্পাদক, ৭৬ জন সম্পাদক ও সহ-সম্পাদকসহ ৪৪ জনকে সদস্য করা হয়েছে।
এর আগে ২০১৮ সালের ১০ জুন চান্দিনা উপজেলার অধ্যাপক আবদুল আওয়াল ভূঁইয়াকে সভাপতি ও দাউদকান্দির মোশারফ হোসেন হাজারীকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।