পটুয়াখালীর দুমকিতে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
উপজেলার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, বিগত এক সপ্তাহ ধরে তার ঠান্ডা জ্বরসহ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।
গত বুধবার তিনি নিজ কর্মস্থলে উপস্থিত থেকে নমুনা প্রদান করেন এবং শনিবার রাতে প্রাপ্ত রিপোর্টে তার করোনা (কভিড ১৯) পজিটিভ এসেছে।
তিনি বরিশালের নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।