বাড়িতে ও অফিসে বা বাইরে বসে যেকোনো জায়গায় বসে ল্যাপটপে কাজ করা যায় খুব সহজেই। দীর্ঘ সময় যদি ব্যাটারি ব্যাকআপ না থাকে, তবে কাজের বদলে দুশ্চিন্তা বাড়ে। এ সমস্যা সমাধানে বেশ কিছু ল্যাপটপ রয়েছে, যেগুলো দেবে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ।
মাইক্রোসফট সারফেস গো ল্যাপটপ
হাই রেজোলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লেযুক্ত এই ল্যাপটপের ওজন ১.১৫ পাউন্ড। এটি এক চার্জে নয় ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। ডিভাইসটি চলবে উইন্ডোজ ১০ এস মোডে। এ ছাড়া এতে রয়েছে ইউএসবি সি চার্জিং, হেডফোন জ্যাক ও ট্যাবলেট মোড।
এসার অ্যাসপায়ার ৫ সিøম ল্যাপটপ
এই ল্যাপটপটি ১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেসম্পন্ন। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমেচালিত এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি র্যাম, ৫১২ জিবি স্টোরেজ। কানেকটিভিটির জন্য রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই। ১০ ঘণ্টা ব্যাকআপের জন্য ল্যাপটপে আছে লিথিয়াম আয়ন থ্রি সেল ব্যাটারি।
লেনোভো থিংক বুক ১৪ ল্যাপটপ
১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেযুক্ত এই ডিভাইসে রয়েছে ইন্টেল কোর আই ৫ প্রসেসর। এতে ডিফল্ট ডিওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। এতে ৮ জিবি র্যাম, ১ টিবি হার্ড ড্রাইভ দেওয়া হয়েছে। এক চার্জে নয় ঘণ্টা ব্যাকআপ দেবে এই ল্যাপটপ।