ভেন্টিলেটর সাপোর্টে এমপি আবুল হাসনাত আবদুল্লাহ

বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে ভেন্টিলেশনে আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মো. খায়রুল বাশার।

তিনি জানান, মঙ্গলবার বিকেলের পর থেকে এমপির শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন স্যাচুরেশন নব্বইয়ের নিচে নেমে আসলে হাসপাতালে ভর্তি করা হয়।

সপ্তম সংসদের প্রধান হুইপ ছিলেন হাসনাত আবদুল্লাহ। বরিশাল জেলা আওয়ামী লীগের এই সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। বর্তমানে তিনি মন্ত্রীর মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত জুন মাসে হাসনাত আবদুল্লাহর স্ত্রী শাহানা আরার মৃত্যু হয়। তাদের বড় ছেলে সেরেনিয়াবাত সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র।