ফরিদপুরের ইউপি সদস্যকে কুপিয়ে জখম

ফরিদপুরের বোয়ালমারীর ময়না ইউনিয়নের বেলজানি গ্রামে ধানক্ষেতে পানি সেচের টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই ইউনিয়নের সদস্য তারিকুল ইসলাম সবুজকে কুপিয়ে জখম করেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়ি এই ঘটনা ঘটে।

বোয়ালমারী থানার এসআই সাইফুদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এলাকার আধিপত্য বিস্তার ও ধান ক্ষেতের পানি সেচের টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বোয়ালমারীর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকায় শাহিন গ্রুপের সঙ্গে রেজাউল গ্রুপের দীর্ঘ দিনের বিরোধ ছিলো। এরই জের ধরে শাহিন গ্রুপের সমর্থক ইউপি সদস্য তারিকুলের ওপর ধান ক্ষেতের পানি সেচের টাকা চাওয়া নিয়ে হামলা চালায় রেজাউল গ্রুপের কালাম, শাওন, মুনাফসহ কয়েকজন।