বাংলাদেশে নতুন আর্চবিশপ নিয়োগ দিলেন পোপ

বাংলাদেশে নতুন আর্চবিশপ হলেন বিজয় নিসফরাস ডি ক্রুজ। রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস তাকে এই নিয়োগ দেন বলে বুধবার ভ্যাটিকান নিউজ জানায়।

আর্চবিশপ কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও পদত্যাফ করায় তার স্থলাভিষিক্ত হলেন বিশপ ডি ক্রুজ। ডি ক্রুজ এখন সিলেটে বিশপ হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেট্রিক ডি রোজারিও ২০১১ সাল থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসছিলেন। পোপ ফ্রান্সিস তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

বিজয় নিসফরাস ডি ক্রুজ ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার নওয়াবগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে তিনি যাজক হিসেবে নিযুক্ত হন।

২০০৫ সালে খুলনায় প্রথম তিনি বিশপের দায়িত্ব পান। এরপর ২০১১ সালে সিলেটের বিশপ হন তিনি।