বাঁশখালীতে নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীর বৌদ্ধ বিহারগুলো গতকাল বৃহস্পতিবার সামাজিক সুরক্ষা মেনে নানা আয়োজন করে।

অনুষ্ঠানের মধ্যে ছিল বুদ্ধপূজা, সীবলী পূজা, অষ্ট উপকরণদান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, আকাশবাতি (ফানুস) উত্তোলন।

এর আগে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করা হয়।