বিএসএমএমইউ

সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেনের মৃত্যু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন (৫৬) মারা গেছেন  (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. মুহাম্মদ হোসেনের লাশ তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ডা. মুহাম্মদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

ডা. মুহাম্মদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষা ও শিক্ষকতা জীবনে গবেষণাধর্মী অন্তত ১৯টি প্রকাশনা রয়েছে।