গুগল ড্রাইভের ট্র্যাশ থেকে মুছে যাবে তথ্য

ড্রাইভ সেবায় পরিবর্তন নিয়ে আসছে টেক জায়ান্ট গুগল। অক্টোবর মাসের ৩০ তারিখ থেকে গুগল ড্রাইভের ট্র্যাশ সেকশনে তথ্য ৩০ দিনের বেশি থাকবে না। 

ইন্ডিয়া টুডে জানায়, প্রতি ৩০ দিন পর ট্র্যাশে থাকা ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। 

বর্তমানে ড্রাইভের ট্র্যাশে অনির্দিষ্টকালের জন্য থেকে যায় বিভিন্ন আইটেম। ব্যবহারকারীকে সেখান গিয়ে ফাইলগুলো ডিলিট করতে হয়।

তবে এবার স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাশে থাকা আইটেমগুলো মুছে যাবে। তবে ২৫ দিনের মধ্যে ট্র্যাশ সেকশন থেকে আইটেম রিস্টোর করতে পারবেন ব্যবহারকারীরা। এর জন্য ব্যবহার করতে হবে ড্রাইভের নতুন ফিচার জি-স্যুট।

জি-মেইলের রি-ডিজাইন চালু করতে পারে কোম্পানিটি। জি-মেইলের লোগো পরিবর্তনের পাশাপাশি বেশকিছু নতুন সুবিধাও যুক্ত হবে বলে শোনা যাচ্ছে। ২০০৪ সাল থেকে বর্তমান লোগো ব্যবহার করে আসছে জি-মেইল।