মাত্র ৫ লাখ টাকার অভাবে জীবন প্রদীপ নিভে যেতে বসেছে ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামের শিক্ষার্থী আবুল বাশারের।
পরিবারের ভাষ্যমতে, কালিকাপুর গ্রামের বদর আলী মন্ডলের ছেলে আবুল বাশার ১০ বছর বয়সে ‘এনকোলাইজিং স্পন্ডিয়াস’ নামে একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। প্রথম দিকে তার হাঁটুতে পানি জমে তা ফুলে যেত এবং জ্বর আসত। এখন কোমরের সংযোগস্থলের হাড়ে সমস্যা দেখা দেওয়ায় তিনি ঠিকমতো বসতে পারেন না। হাঁটাচলা করেন কোনো রকমে। যতই দিন যাচ্ছে তার সমস্যা বেড়েই চলেছে। চিকিৎসার জন্য বাশারকে ঢাকা এবং ভারতের বিভিন্ন স্থানে নেওয়া হলেও তা সারেনি। তার আবার ভারতের ভেলরে চিকিৎসা করানোর দরকার বলে চিকিৎসরা পরামর্শ দিয়েছেন। কিন্তু টাকার অভাবে তিনি যেতে পারছেন না।
চাচাতো ভাই ফরিদুল ইসলাম বলেন, আবুল বাশার বর্তমানে চুয়াডাঙ্গার ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে এলএলবি চতুর্থ বর্ষে অধ্যয়নরত। তার চিকিৎসার জন্য প্রয়োজন আনুমানিক ৫ লাখ টাকা। বাশারের চিকিৎসার জন্য সহযোগিতা করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে ০১৭৭৩-২৪৫২৫৬ (বিকাশ)। রূপালী ব্যাংক, ঝিনাইদহ করপোটের শাখার হিসাব নং-৩০৮৭০১০০১২৮২৬।