সাতক্ষীরার কালীগঞ্জে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।
অভিযুক্ত ছাত্রলীগনেতা সোহেল গাজী (২০) উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমাদুল ইসলামের ছেলে। তিনি ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, ছাত্রলীগ নেতা সোহেলগাজী শুক্রবার গভীর রাতে স্থানীয় এক তরুণীর বাসায় গিয়ে যৌন হয়রানিকালে এলাকার লোকজন হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ১০ ধারায়) মামলা দায়ের করেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে শনিবার বিকেল তিনটার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি বলেন, এ ঘটনায় সোহেল গাজীকে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করতে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার বলেন, সোহেল গাজীর কর্মকাণ্ড বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য ও সুনাম নষ্ট করেছে।