সাতক্ষীরার কালীগঞ্জে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত সোহেল গাজীর (২০) বাড়ি উপজেলার চৌবাড়িয়া গ্রামে। সে ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, সোহেল গাজী গত শুক্রবার গভীর রাতে স্থানীয় এক তরুণীর বাসায় ঢুকে তাকে যৌন হয়রানিকালে এলাকার লোকজন সোহেলকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গতকাল শনিবার বিকেল ৩টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি বলেন, এ ঘটনায় সোহেল গাজীকে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করতে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার বলেন, সোহেল গাজীর কর্মকান্ড বাংলাদেশ ছাত্রলীগের সুনাম নষ্ট করেছে।