পয়েন্ট হারাল ম্যানসিটি

আগের রাউন্ডে লেস্টার সিটির কাছে হেরেছিল ম্যানচেস্টার সিটি। গতকাল লিডস ইউনাইটেড ও ম্যানসিটির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। অপর ম্যাচে চেলসি ৪-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। এভারটন ৪-২ গোলে হারিয়েছে ব্রাইটনকে। প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে গিয়েছিল ম্যানসিটি। গোল করেন রাহিম স্টার্লিং। বিরতির পর ৫৯ মিনিটে গোল শোধ দেন লিডসের রদ্রিগো। তিন ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রতে পয়েন্ট টেবিলের দশে নেমে গেছে পেপ গার্দিওলার দল। এভারটনের হয়ে দুটি গোল ও এক অ্যাসিস্ট করেন জেমস রদ্রিগেজ। ৪ ম্যাচ শেষে ১২ পয়েন্টে শীর্ষে এভারটন। আর চেলসির হয়ে জোড়া গোল করেন জর্জিনহো। অপরদিকে স্প্যানিশ লিগে আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়ালের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।