এজেন্ট ব্যাংকিং সেবা চালু করতে যাচ্ছে এনআরবি গ্লোবাল ব্যাংক। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার এনআরবি গ্লোবাল ব্যাংক ও মেসার্স আহনাফ ট্রেডিংয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।
ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ এবং মেসার্স আহনাফ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী দিলরুবা হায়দার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ, এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান জহির উদ্দিন ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি