স্যামসাং বাংলাদেশ, ফেয়ার ইলেকট্রনিকস এবং এক্সেল টেলিকমের সহযোগিতায় স্যামসাংয়ের ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামবিশিষ্ট ‘গ্যালাক্সি এ২১এস’ মডেলের হ্যান্ডসেটটি এখন মিলবে অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম ডটবিডিতে।
গতকাল বিজ্ঞপ্তিতে ইভ্যালি জানায়, ‘এ’ সিরিজের নতুন মডেলটি বাজারে আনতে ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ‘এক্সক্লুসিভ লঞ্চের’ আওতায় ক্রেতারা শুধু ইভ্যালি প্ল্যাটফর্ম থেকেই স্যামসাং এ২১এস অর্ডার করতে পারবেন।