কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা পল্লি বিদ্যুৎ সমিতি -৩ কার্যালয়ে পশ্চিমে এসআলম প্লাজার চারতলায় নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শারমিন আক্তার এসআলম প্লাজার মালিক ভুলিরপাড় গ্রামের মৃত শাহআলম সরকারের ছেলে সুমন সরকারের দ্বিতীয় স্ত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমন সরকারকে আটক করা হয়েছে।
নিহতের মামা মো. মোস্তফা জানান, শারমিন আক্তার ৩বছর বয়সে তার বাবা রফিকুল ইসলাম এবং মা মালেকা খাতুনকে হারান। দেশের বাড়ি রংপুরে হলেও সে বড় হয়েছে ঢাকায়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সুমন সরকারকে আটক করা হয়েছে।