মেয়েকে ধর্ষণ করে বাবাকে পেটানোর মামলার প্রধান আসামি শামীম গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে ধর্ষণ, অপহরণ ও ভুক্তভোগীর বাবাকে পেটানোর ঘটনায় করা মামলার প্রধান আসামি শামীম আহমমেকে ব্রাহ্মণবাড়িয়ার বেলতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৪ টায় সুনামগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করে। এ নিয়ে এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী (মিডিয়া কর্মকর্তা) জানান, গত তিন দিন ধরেই অবস্থান পরিবর্তন করে শামীম পালিয়ে ছিলেন। অবশেষে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বেলতলা থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর গত সোমবার রাতে ওই তরুণীকে ধর্ষণ ও অপহরণ করে শামীম ও তার লোকজন। ভুক্তভোগীর বাবাকেও গত সপ্তাহের সোমবার তাকে মারধর করা হয়। অন্যদিকে নিখোঁজের ৬দিন পর গত মঙ্গলবার হবিগঞ্জের নবীগঞ্জ থেকে নিখোঁজ মেয়েকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মেয়ে বাদী হয়ে ধর্ষণ, অপহরণ ও বাবাকে মারধরের অভিযোগে মামলা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতিতা মেয়ের বাবার আলীর আহত অবস্থায় বক্তব্যসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে মেয়ের বাবা বলেন, মেয়েকে শামীমের কাছে না দেয়ায়, শামীমসহ কয়েকজন তাকে বাড়ি থেকে ধরে নিয়ে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে।

ভিডিওতে মেয়ের বাবা বলেন, শামীম তার লোকজন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করত। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে আমার মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে যায় শামীম ও তার লোকজন। মেয়ের খোঁজ জানতে চাইলে তাকে জোর করে শামীমের বাড়িতে ধরে নিয়ে যায় এবং লোহার রড দিয়ে পিটিয়ে মারধর করে। পরে স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।