সাভারের একটি ব্যাটারি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরুলিয়া ইউনিয়ন এর আকরান এলাকার ‘টংলি পাওয়ার লিমিটেড’ নামে একটি ব্যাটারি কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আশুলিয়ার ডিইপিজেডে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ছয়টি ইউনিটের চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।