দিনাজপুরের পার্বতীপুরে পানিতে ডুবে সাজেদুর রহমান সাজু (১৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
সাজু পৌরসভা শাখার ৭নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি আদর্শ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শহরের শহীদ ইব্রাহীম নগর মহল্লার মমিনুল ইসলাম ও তার ছেলে সাজু শনিবার সকাল ১০টার দিকে বাড়ীর পাশে তিলাই নদীতে মাছ ধরতে যায়। জাল দিয়ে মাছ ধরার একপর্যায়ে বাবাকে সাহায্য করতে গিয়ে পা পিছলে খরস্রোতা নদীতে পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন সকাল ১১টায় আধমরা অবস্থায় তাকে উদ্ধার করে।
পরে চিকিৎসার জন্য তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।