ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৩ বছর মেয়াদী এ কমিটিতে সভাপতি করা হয়েছে ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন (নিউ মার্কেট) ও সাধারণ সম্পাদক হয়েছেন হাজী মো. ফিরোজ আহমেদ (ফুলবাড়িয়া সুপার মার্কেট-২)।
শনিবার সকাল ১১টায় রাজধানীর নিউ মার্কেটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে মিয়া মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠিত হয়। এ কমিটি গঠনের মধ্য দিয়ে ডিএসসিসি মার্কেটগুলো নিয়ে ব্যবসায়ীদের সবচেয়ে বড় আকারে সংগঠনের আত্মপ্রকাশ হলো বলে জানিয়েছে ব্যবসায়ী নেতারা।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে হাজী শাহজাহান মিয়া, সহসভাপতি আশরাফ উদ্দিন আহমেদ বাবু, মঞ্জুর আহমেদ মঞ্জু, মো. দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ সহিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, অর্থ সম্পাদক মো. মোস্তফা কামাল সাগরসহ বিভিন্ন মার্কেট থেকে মোট ৩৫ ব্যবসায়ীকে নিয়ে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া ফুলবাড়িয়া সুপার মার্কেটের সভাপতি ও সংসদ সদস্য আফজাল হোসেনকে প্রধান করে ১৭ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।