নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের এক গ্রামে মাদ্রাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ আরফান হোসেন সাগর নামে এক একজনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনা ধর্ষিতার বাবা গত শনিবার রাতে বাদী হয়ে একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার সাগর জামালপুর সদর উপজেলার হরিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
মামলায় মাদ্রাসা ছাত্রীর বাবা বলেছেন, তার ভাতিজি জামাই আরফান হোসেন সাগর ভাইয়ের বাড়িতে থেকে মিস্ত্রির কাজ করে। গত ১৯ সেপ্টেম্বর রাতে তার মেয়ে প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরের বাইরে বের হলে তাকে জোরপূর্বক ভাবে অন্যত্র তুলে নিয়ে ধর্ষণ করে সাগর। বিষয়টি পরিবারকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।