যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের হনুলুলুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’র ৪০তম আসর। এবার এই উৎসবে অংশ নিতে যাচ্ছে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘বিনি সুতোয়’।
জয়া আহসান বলেন, ‘খুব ভালো লাগছে খবরটি জানাতে পেরে৷ বেশ জনপ্রিয় এই উৎসবে ভারতের একমাত্র ছবি হিসেবে চূড়ান্ত হলো ‘বিনি সুতোয়’।’
ছবির পরিচালক ও টিমের প্রতি কৃতজ্ঞতাও জানান জয়া চমৎকার গল্পের দারুণ একটি চরিত্রে কাজের সুযোগ দেয়ার জন্য।
কলকাতার নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় ‘বিনি সুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ২০১৯ সালে ভারতে মুক্তি পায় চলচ্চিত্রটি।