সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সুনামগঞ্জ পৌর শহরের সিলেট-সুনামগঞ্জ সড়কের হাজিপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৌর শহরের সিলেট-সুনামগঞ্জ সড়কের হাজীপাড়া এলাকার টেকনিক্যালের কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম মুরাদ আহমেদ রনি (৩০)। মুরাদ পৌর শহরের হাছননগর এলাকার গুলেনুর আহমদ এর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে সুনামগঞ্জ হাজিপাড়া এলাকার টেকনিক্যাল কলেজের সামনে একটি মালবাহী ট্রাক সিলেট সুনামগঞ্জ সড়ক দিয়ে শহরের ভেতরে প্রবেশ করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে মোটরসাইকেল আরোহী মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা ওই যুবককে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার উম্মে সুলতানা তানিয়া জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তর জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।