'বাংলাদেশ ফোকলোর শিক্ষা ও গবেষণা পর্ষদ' এর কমিটি গঠন করা হয়েছে। পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন ড. শামস্ আল্ দীন ও সাধারণ সম্পাদক মেহেদী উল্লাহ। গত ১১ অক্টোবর ২০২০ তারিখে এই পর্ষদ গঠিত হয়।
পর্ষদের সাধারণ সম্পাদক মেহেদী উল্লাহ বলেন, 'দেশ বরেণ্য ফোকলোর গবেষকগণ এই পর্ষদের উপদেষ্টা মণ্ডলী। এছাড়া বিভিন্ন দায়িত্বে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর ও বাংলা বিভাগের শিক্ষানুরাগী ফোকলোর গবেষকবৃন্দ। আমরা ফোকলোর শিক্ষা ও উন্নয়নে কাজ করতে চাই। বিশেষত আন্তর্জাতিক মানের সেমিনার আয়োজন, ফোকলোরের পাণ্ডুলিপি সংগ্রহ ও প্রকাশ, ফোকলোর গবেষণায় বৃত্তি প্রদান, গবেষণা কর্মশালার আয়োজন, ফোকলোর শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, জার্নাল প্রকাশ ইত্যাদি কার্যক্রম চালিয়ে যেতে চাই। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা দরকার।'
কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমান, অধ্যাপক ড. এ এস এম আবু দায়েন, অধ্যাপক ড. মোস্তফা তারিকুল আহসান, ড. মুহম্মদ সাইফুল ইসলাম। সহ-সভাপতি : ড. অনুপম হীরা মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো: হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য মামুন অর রশিদ, ড. শিবলী চৌধুরী, মৌসুমী আক্তার, ড. মোঃ এরশাদুল হক, নাজিয়া ফেরদৌস।
উল্লেখ্য, এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।