‘বার্সা ছাড়ার সিদ্ধান্ত ঠিক ছিল না মেসির’

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত ভালো ছিল না বলে মন্তব্য করেছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। তিনি বলেছেন, আর্জেন্টাইন কিংবদন্তি স্পেন ছাড়লে তার ব্র্যান্ডেরই ক্ষতি হতো। ‘সব সময় বলে এসেছি, আমি মেসিকে লা লিগায় দেখতে চাই। সে বার্সেলোনায় থাকলে তা বার্সার জন্যই ভালো। মেসি এবং বার্সেলোনার বন্ধন কাতালান ক্লাবটির জন্য যেমন ভালো, মেসি এবং লা লিগার জন্যও ভালো। তার বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত খেলোয়াড় হিসেবে হয়তো ভালো হতো, কিন্তু মেসি ফুটবল-বাণিজ্যের অংশ হিসেবে ভালো হতো না। কারণ মেসি একটা যন্ত্রের মতো, যে তার চারপাশে বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি করে থাকে।’