পটুয়াখালীতে বজ্রপাতে এক জেলের মৃত্যু আহত ২

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় আকস্মিক বজ্রপাতে সবুজ হাওলাদার (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় শহিদুল ও আফজাল তালুকদার নামে আরও দুই জেলে আহত হন। গতকাল মঙ্গলবার ভোররাতে ধুলাসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবজ ধুলাসর ইউনিয়নের নয়াকাটা এলাকার তৈয়ব হাওলাদারের ছেলে। 

ট্রলার মালিক বেল্লাল জানান, গতকাল সন্ধ্যায় সাত জেলেসহ তার ট্রলারটি বঙ্গোপসাগরের মালইর টেক এলাকায় মাছ শিকারে যায়। ভোররাতে হঠাৎ বজ্রপাতে জেলে সবুজ মারা যান। আহতদের উদ্ধার করে সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।