স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার দূর সম্পর্কের মামা শাহাদত হোসেন (৩৬) কে গ্রেপ্তারর করেছে পুলিশ।

গ্রেপ্তার শাহাদত  বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের লুৎফর রহমানের পুত্র। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর মা আখাউড়া  থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,  ধর্ষণের অভিযোগে আটক শাহাদাত আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর চাচাতো মামা। আত্মীয় সুবাদে বাড়িতে সব সময় আসা যাওয়া করত। গত ১ এপ্রিল ২০১৯ রাতে সরলতার সুযোগে ঘরের সকলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করে ভিডিও ধারণ করে।  এরপরে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে।  

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) রসুল আহম্মদ নিজামি জানান, শাহাদাত হোসেন এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পেয়েছি। তার নামে ধর্ষনের মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।