বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বুধবার কোভিডের টেস্টের পজেটিভ রিপোর্ট পেয়েছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন তিনি নিজেই।
টুকু বলেন, আমি বাসায়ই থাকব। চিকিৎসকদের পরামর্শ মেনে চলব। হাসপাতালে ভর্তি হব না। দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা হয়েছে। তার পরামর্শে চিকিৎসা নেব।
এর আগে কোভিডে আক্রান্ত হন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। তারা তাদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন।
সম্প্রতি কোভিড আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।