চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

মেডিকেল বোর্ডের পরামর্শ, চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং সর্বোপরি মহান আল্লাহর অশেষ কৃপায় তিনি সুস্থ হয়েছেন। এটি নিঃসন্দেহে তার পরিবার, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধার জন্য অত্যন্ত আনন্দের ও স্বস্তির সংবাদ।

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০২:১৬ পিএম

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

রবিবার (৩০ আগস্ট) মির্জা আব্বাস মিডিয়া সেল জানায়, আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে মির্জা আব্বাসের। মেডিকেল বোর্ডের পরামর্শ, চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং সর্বোপরি মহান আল্লাহর অশেষ কৃপায় তিনি সুস্থ হয়েছেন। এটি নিঃসন্দেহে তার পরিবার, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধার জন্য অত্যন্ত আনন্দের ও স্বস্তির সংবাদ।

দীর্ঘ চিকিৎসা শেষে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন সকলের জন্য আনন্দ ও স্বস্তির। আল্লাহ তায়ালা তাকে পূর্ণ সুস্থতা দান করুন এবং সুস্থ ও নিরাপদে দেশে ফিরিয়ে আনুন এই দোয়া ও প্রত্যাশার কথা এতে উল্লেখ করা হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত