ঠাকুরগাঁওয়ে জামাতা পশির উদ্দীনকে পৈশাচিক কায়দায় হত্যার দায়ে শ্বশুর নুরুল হককে (৬০) আমৃত্যু ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি এম তারিকুল কবীর এ রায় প্রদান করেন।
মামলার অপর আসামি শাশুড়ি মাজেদা বেগম, স্ত্রী নার্গিস বেগম, শ্যালক মাজেদুল হককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ফরিদপুর গ্রামের নুরুল হক ২০১১ সালের ১২ আগস্ট সন্ধ্যায় তার ছোট মেয়ের জামাই পশিরুলকে (২৮) বাড়িতে ডেকে নিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক কায়দায় গলা, হাত, পা ইত্যাদি ছুরি দিয়ে কেটে কেটে হত্যা করেন।