লাইসেন্সবিহীন বিএসটিআই মনোগ্রাম ব্যবহার করায় অর্থদণ্ড

নোয়াখালীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়া পণ্যের মোড়কে মনোগ্রাম ব্যবহার করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি করায় অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির এর নেতৃত্বে সদর উপজেলার মাইজদী হসপিটাল রোড এলাকার রবি বেকারী ও কনফেকশনারিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সুধারাম থানা-পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির বলেন, রবি বেকারী ও কনফেকশনারির বিএসটিআইয়ের যে লাইসেন্স থাকার কথা সে লাইসেন্স ছিল না। বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই মনোগ্রাম ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির করায় বিএসটিআই আইনে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএসটিআই লাইসেন্স গ্রহণ করে স্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।