নতুন মজুরি চুক্তি

চা শ্রমিকদের একাংশের প্রত্যাখ্যান

বাংলাদেশি চা সংসদ ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় মজুরি চুক্তি ‘সন্তোষজনক নয়’ দাবি করে চা শ্রমিক সংঘসহ একাংশ তা প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি নতুন চুক্তির মাধ্যমে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১০২ থেকে ১৮ টাকা বেড়ে ১২০ টাকা হয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুক্তি অনুযায়ী মজুরি এ-ক্লাস বাগানে ১২০, বি ও সি-ক্লাস বাগানে ১১৮ এবং ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কমলগঞ্জের শমসেরনগর, কানিহাটি, আলীনগর চা বাগানের শ্রমিকরা এ চুক্তি প্রত্যাখ্যান করেন। এদিকে মৌলভীবাজার চা শ্রমিক সংঘের আহ্বায়ক রাজদের কৈরী ও যুগ্ম আহ্বায়ক হরি নারায়ণ হাজরা গত শনিবার এক বিবৃতিতে মজুরি বোর্ডের কাছে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬৭০ টাকা দাবি করেন।