এক্সিম ব্যাংক

সিলেট অঞ্চলের প্রধান নুর মোহাম্মদ মারা গেছেন

এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান নুর মোহাম্মদ চৌধুরী (কফিল) ওরাল ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল রবিবার দুপুরে ঢাকার এভারকেয়ার (প্রাক্তন অ্যাপোলো) হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর। আজ সোমবার বাদ জোহর, সিলেটের ফেঞ্চুগঞ্জের গিলাছড়া ইউনিয়নের যুধিষ্ঠিপুর গ্রামে হযরত শাহ সৈয়দ আলী জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নুুর মোহাম্মদ চৌধুরী ২০০১ সালে প্রিন্সিপাল অফিসার হিসেবে এক্সিম ব্যাংকে যোগদান করেন এবং ব্যাংকের বিভিন্ন শাখা ও আঞ্চলিক অফিসে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ গভীর শোকপ্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বিজ্ঞপ্তি