গাজীপুরে ধানক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে গাজীপুর মহানগরীর নান্দুয়াইন এলাকার একটি ধানক্ষেত থেকে মেট্রোপলিটন সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের পরনে জিন্সের প্যান্ট ও ফুল সার্ট ছিলো। তার গলাকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আলমগীর ভূঞা জানান, দুপুরে স্থানীদের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি জানান, ধানক্ষেতে পড়ে থাকা লাশটি ৪-৫ দিন আগের। তার গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। কে কারা তাকে জবাই করে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।