পুঠিয়ায় পায়ের রগ কেটে গরু ব্যবসায়ীকে হত্যা

রাজশাহীর পুঠিয়ায় নওপাড়া গ্রামের একটি আমের বাগান থেকে ওহির বক্স (৫০) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পুঠিয়া থানা-পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুই পায়ের রগ কেটে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, রাজশাহী জেলার পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়নের নওপাড়া গ্রামের গরু ব্যবসায়ী ওহির বক্স সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। সকালে ওহির এর বাড়ির পার্শ্বেই আজি প্রামাণিকের আম বাগানে তার লাশ দেখেতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেয়।

ওসি রেজাউল ইসলাম বলেন, লাশটির দুই পায়ের রগ কাটার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।