বাউবির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

দেশের একমাত্র দূরশিক্ষণ ও উন্মুক্ত শিক্ষানির্ভর উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৯২ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এসএসসি থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষা দানের জন্য ৬টি স্কুলের অধীনে ৫৬টি একাডেমিক প্রোগ্রাম রয়েছে। প্রায় ছয় লাখ শিক্ষার্থী এখানে পাঠ সংযোগে রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বাউবি বর্তমান সরকারের ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়ন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§শতবর্ষে সোনার বাংলা সৃজনে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে। ১৫০০ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ২৬ হাজার সংযুক্ত শিক্ষক, স্টাডি সেন্টারের সমন্বয়কারী, ৬ লাখ শিক্ষার্থীর কাছে এক খোলা চিঠিতে উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান এ প্রত্যয় ঘোষণা করেন।