পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় তিন দলের চলতি বিসিবি প্রেসিডেন্ট’স কাপ টুর্নামেন্টে বিদায়ের দ্বারপ্রান্তে আছে তামিম ইকবাল একাদশ। প্রতিযোগিতাটিতে টিকে থাকার লক্ষ্য নিয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস হেরে নাজমুল একাদশের বিপক্ষে বোলিংয়ে নেমেছে তারা।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি ম্যাচটি দেখা যাচ্ছে বিসিবি’র অফিশিয়াল ফেইসবুক লিংকে।
তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট ও অধিক রানরেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান নাজমুল একাদশ। অন্যদিকে সমান ম্যাচ খেলে তামিমদের নামের পাশে ২ পয়েন্ট।
প্রতিযোগিতাটির ফাইনালে যেতে জয় ছাড়া কোনো পথ নেই তামিমদের। তাদেরকে নাজমুল একাদশ হারিয়ে দিলে পোয়াবারো হবে টুর্নামেন্টের অপর দল মাহমুদুল্লাহ একাদশের। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা দলটি ওঠে যাবে ফাইনালে।
নাজমুল একাদশ : সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
তামিম একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আকবর আলি, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ (সুপার-সাব)।