সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর এলাকায় সায়েদাবাদ-এনায়েতপুর সড়কে বুধবার সকালে পণ্যবাহী ট্রাক চাপায় নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আজগর আলী সরকারের ছেলে।
এলাকাবাসী জানান, এদিন সকালে ওই ব্যক্তি ওই সড়কে সকালে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ছুটে আসা পণ্যবাহী ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘাতক ট্রাকটিকে বেলকুচি এলাকা থেকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।