করোনা পরিস্থিতির কারণে গত মার্চ থেকে শুরু করে টানা সাত মাস বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার খুলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি হল। এ কারণে থিয়েটারকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।
আজ থেকে শিল্পকলা একাডেমির তিনটি হলে সপ্তাহে দুইটি করে নাটক মঞ্চস্থ করতে পারবে বিভিন্ন নাটকের দলগুলো। সপ্তাহের এই দুটি দিন হচ্ছে— শুক্র ও শনিবার।
হল তিনটি হচ্ছে— স্টুডিও থিয়েটার হল, জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হল।
দীর্ঘ সাত মাস পর আজ এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হয় জাগরণী থিয়েটারের নাটক ‘রাজার চিঠি’। জাতীয় নাট্যশালা ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় খেয়ালী নাট্যগোষ্ঠীর স্মরণ ও প্রেমাঞ্জলি অনুষ্ঠান। জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে মঞ্চায়ন হয় পালাকারের ‘উজানে মৃত্যু’।
শনিবার থিয়েটার ফ্যাক্টরি মঞ্চায়ন করবে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’।