ত্বকের যেকোনো দাগ-ছোপ দূর করতে হলুদের জুড়ি মেলা ভার। আবার অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে হলুদ। তবে কাঁচা হলুদ ত্বকে সরাসরি না লাগানোই ভালো। হলুদের সঙ্গে দুধের সর বাটা, দই বা মুলতানি মাটি, ময়দা বা যেকোনো ফলের রস মিশিয়ে ব্যবহার করলে বেশি উপকার মিলবে। জেনে নিন হলুদের নানা উপকার সম্পর্কে
গোড়ালি ফাটা
অনেকেরই পায়ের গোড়ালি ফাটার সমস্যা আছে। এ সমস্যা দূর করতে নারকেল তেলের সঙ্গে হলুদের গুঁড়ো মিশিয়ে গোড়ালিতে লাগালে চামড়া নরম হবে।
পোড়া দাগ
রান্না করার সময় তেল বা ঝোল ছিটকে পড়ে হাত পুড়ে যেতে পারে। অল্প একটু দুধ কিংবা ঠা-া দইয়ে সামান্য হলুদ মিশিয়ে পোড়া জায়গায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে আলতোভাবে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহ দু-এক হলুদ লাগাতে থাকলে পোড়া দাগ অনেকটাই হালকা হয়ে যাবে।
স্ট্রেচ মার্কস
স্ট্রেচ মার্কস দূর করার জন্য হলুদের গুঁড়ো, কেশর ও লেবুর রস মিশিয়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। দাগ হালকা না হয়ে যাওয়া পর্যন্ত এটি ব্যবহার করলে অনেকাংশেই মুক্তি পাবেন।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে
ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনার জন্য অনেকে হলুদকে প্রাধান্য দেন। এক চামচ মধু, এক চামচ দুধ আর এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে সপ্তাহে তিন-চারবার এই প্যাক ব্যবহার করতে পারেন। ত্বক থাকবে উজ্জ্বল ও ঝলমলে।
ব্রণ দূর করতেও হলুদের জুড়ি নেই। দুই চামচ চন্দন কাঠের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়োর সঙ্গে সামান্য দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। সারা মুখে সেই মিশ্রণ লাগিয়ে নিন। পেস্ট শুকিয়ে গেলে পরিষ্কার ঠা-া পানিতে মুখ ধুয়ে নিন।