মনোহরদীতে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর মনোহরদীতে জামগাছে ঝুলন্ত অবস্থায় সুরুজ মিয়া (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা নামা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ মিয়া উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা নামা পাড়া এলাকার মৃত আবদুল বারিক মিয়ার ছেলে। 

মনোহরদী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম  বলেন, রবিবার সন্ধ্যা ৭ টায় সুরুজ মিয়া প্রতিদিনের মত বড়চাপা বাজারে যায়। প্রতিদিন রাত ১০ টা থেকে ১১ টার মধ্যে  বাড়ি ফিরে আসলেও  রবিবার আর ফিরে আসে নি। পরে রাতে তার স্ত্রী আশে পাশে খোঁজ করলেও সন্ধান পায়নি। সোমবার সকালে বাড়ি থেকে ১০০ গজ দূরে জামগাছে ঝুলন্ত অবস্থায় সুরুজ মিয়াকে দেখতে পায় তার স্ত্রী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সোমবার দুপুরে সুরুজ মিয়ার স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। আর ময়নাতন্তর রিপোর্ট আসার পরে বলা যাবে এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড।