লালনের গীতিকবিতায় এলো ওয়াহিদ রাসেলের কষ্ট

গীতিকার দেওয়ান লালন আহমেদ দুটি নতুন গান নিয়ে হাজির হয়েছেন। গানগুলোর শিরোনাম ‘কষ্ট’ ও ‘লোকে নাকি পাগল বলে’। দুটি গানেই কণ্ঠ দিয়েছেন ওয়াহিদ রাসেল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজীব হোসেন। এর আগেও রাজীব হোসেনে আয়োজনে গান লিখেছেন লালন।

লালন জানান, দুটি গানের মধ্যে ‘কষ্ট’ গানটি আজ সোমবার ঈগল মিউজিক সিটি থেকে প্রকাশ হয়েছে। গানটি নিয়ে আশাবাদী গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক। গানের কথাগুলো এমন ‘কষ্ট তুমি পাথর কঠিন/ কষ্ট তুমি শুশুক/ তবুও জানি কষ্টে তোমার/ ভিজবে না ঐ দুচোখ’।

লালন বলেন, ‘ঈগল মিউজিক সিটির কর্ণধার কচি ভাইকে ধন্যবাদ। তিনি আমার দুটি গান প্রকাশ করতে যাচ্ছেন বেশ যত্ন নিয়ে। এরইমধ্যে ‘কষ্ট’ গানটি আজ থেকে দেখা যাচ্ছে। আশা করছি দর্শক-শ্রোতা গানটি উপভোগ করবেন।’