চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

দুর্গাপূজার আয়োজন উৎসব ভাগাভাগি করে নিতে ভারত-বাংলাদেশের মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে এ সৌজন্য বিনিময় হয়।

গতকাল সোমবার বিকেল দর্শনা চেকপোস্ট সীমান্তের শূন্যরেখায় বিএসএফের গেঁদে ক্যাম্পের কমান্ডার এম এন ঘোষের হাতে মিষ্টি তুলে দেন বিজিবির দর্শনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল বারেক। এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা আইসিপি কমান্ডার হাবিলদার মোস্তাফিজুর রহমান। সুবেদার আবদুল বারেক বলেন, আনন্দময় পরিবেশে মিষ্টি বিনিময় করে বিএসএফকে দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়েছে।