রাজধানীর যাত্রাবাড়ীতে ওয়েল্ডিং কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহসানউল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে কুতুবখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহসানউল্লাহ নোয়াখালীর সেনবাগ উপজেলার নাজিরনগর গ্রামের হাবিবউল্লাহর ছেলে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে কুতুবখালী এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
আহসানউল্লাহর স্বজনরা জানান, গতকাল রাত ৮টার দিকে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে অচেতন হয়ে পড়েন আহসান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।