আইপিএল ২০২০: প্লে-অফ ও ফাইনালের ভেন্যু চূড়ান্ত

চূড়ান্ত হলো আইপিএলের ফাইনাল ও প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু ও সূচি। ৫ নভেম্বর থেকে ১০ নভেম্বর দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

৫ নভেম্বর কোয়ালিফায়ার-১ ম্যাচ অনুষ্ঠিত হবে, যার ভেন্যু দুবাই। পর দিন এলিমিনেটর ম্যাচ হবে আবুধাবিতে। একই ভেন্যুতে কোয়ালিফায়ার-২ অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর। আর ১০ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।

সংযুক্ত আরব আমিরাতে গত ১৯ সেপ্টেম্বর শুরু হয় আইপিএল-২০২০ এর আসর। মোট তিনটি ভেন্যুতে হচ্ছে লিগ পর্বের খেলা। দুবাই ও আবুধাবি বাদে অন্য ভেন্যু শারজাহ।

৪ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত শারজাহয় অনুষ্ঠিত হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ, যা মেয়েদের আইপিএল নামে পরিচিত।